ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৭৯১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। পাকিস্তান আমলের পর থেকে এদেশে যা কিছুই হয়েছে তা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন হয়েছে, অন্য কেউ করেনি।
আজ শুক্রবার সাড়ে ১১ টায় ঝালকাঠির নলছিটি মুক্ত দিবসে উপলক্ষে  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, আজকে গ্রামের প্রতিটা মানুষ শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী। এমন কোন পরিবার  নেই যে শেখ হাসিনা সরকারের সুবিধা  ভোগ করে না। তাই এদেশের  উন্নয়নের মূর্তপ্রতীক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে সক্ষম হয়েছে। কথায় আছে নিয়তগুণে বরকত, প্রধানমন্ত্রীর নিয়ত ভালো হওয়ায় আল্লাহ তার সব কাজে বরকত দেন। তাই তিনি সব কাজে সফল হন। জাতীয়, আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র তাকে দমাতে পারেনি, আর পারবেও না। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, আরও যাবে।
বীর মুক্তিযোদ্ধা শেখ  হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী এবং পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat