ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-১২-০২
  • ৫৬৭৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র মহাসচিব ড. মো. শাহ্জাহান বলেছেন, আগামী নির্বাচনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮২ জন প্রার্থী বিএনএম-এর দলীয় মনোনয়ন নিয়েছেন। অনেকে নির্বাচন কমিশনের টাকা জমা দিতে গিয়ে ব্যাংকে সার্ভার সংক্রান্ত জটিলতায় মনোনয়নপত্র জমা দিতে পারেনি। যারা জমা দিতে পারেনি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল উদ্যোগ নিবে।
আজ বিকেলে দলের গুলমান কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন।
ড. মো. শাহ্জাহান আরো বলেন, তিনি বলেন, ২০১৯ সালের পর থেকে টানা ৪ বছর দেশব্যাপী সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কাজ করছি। বিএনএম একটি নতুন দল হলেও এই দলে সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, আইনজীবী, সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। তারা  প্রত্যেকেই দেশ ও জাতির কাছে খুবই পরিচিত, সজ্জন ও  সুশীল সমাজ তথা পরিচ্ছন্ন ইমেজের রাজনৈতিক ব্যক্তিবর্গ। এখান থেকেও আমারা নিখুত ভাবে বিশ্লেষণ করেছি এবং আপনারা আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন যে, আমরা কোয়ান্টিটিতে নয়, বরং কোয়ালিটিতে বিশ^াস করে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনায়ন প্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি। যারা আগেই বলেছি যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে বিজয়ে হয়ে সংসদে অর্থপূর্ণ বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। আমরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারি তাহলে খুব শিগগিরই দেশের রাজনীতিতে আমুল পরিবর্তন ঘটবে। দেশের রাজনীতিতেও গুণগত পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat