ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-২৯
  • ৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দক্ষিণ কোরিয়ায় সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায়  নতুন করে ৩ লাখ ৪৭ হাজার ৫৫৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার ৪২৮ জনে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানায়।
কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানায়, পূর্ববর্তী ২৪ ঘন্টার চেয়ে এই সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ২১৩ জন বেশি।
ওমিক্রন ভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যে সম্প্রতি সিউল মেট্রোপলিটন এলাকায় এই সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্তদের মধ্যে ৬৬ হাজার ৭৮ জন সিউলের বাসিন্দা, গিওনগি প্রদেশের ৮৮ হাজার ৬৯৫ জন এবং পশ্চিমাঞ্চলীয় ইনচিওন বন্দর নগরীর ১৮ হাজার ৮২৬ জন আক্রান্ত হয়েছে।
মেট্রোপলিটন এলাকার বাইরেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, এই সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯১৪ জন, বা মোট স্থানীয় সংক্রমণের ৫০ শতাংশ। নতুন করে ২৩৭ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশটিতে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৩ জনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat