ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালদ্বীপ সফরের শেষ দিনে গতকাল বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) সদর দপ্তরে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)’র সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব ডিফেন্স ফোর্স সহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান।
মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
পরবর্তীতে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান।
এরপর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁর প্রতিনিধিদলসহ চিফ অব ডিফেন্স ফোর্স এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সঙ্গে একটি মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়াও তিনি মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের উপস্থিত সকল অফিসার এবং জেসিওদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
রাতে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স’র আমন্ত্রণে সেনাবাহিনী প্রধানের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রতিনিধি দলসহ যোগদান করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মালদ্বীপে সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat