ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-১০
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকান প্রেসিডেন্টকে বলেছেন,  দু’দেশের মধ্যে সম্পর্কের ‘মারাত্মক অবনতির’ জন্য বেইজিংয়ের ব্যাপারে গ্রহণ করা মার্কিন নীতিমালা দায়ী এবং এ ক্ষেত্রে বিশ্বের ভবিষ্যত প্রশ্নে  সম্পর্ক স্বাভাবিক করা গুরুত্বপূর্ণ। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ায় এবং চীনের মানবাধিকার রেকর্ড প্রশ্নে আমেরিকার কঠোর অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যায়।
এ ছাড়া প্রযুক্তিগত প্রাধান্য প্রশ্নে প্রতিযোগিতা এবং করোনাভাইরাসের উৎস নিয়ে বিতর্ক দু’দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটে।
বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ ও আন্তরিক আলোচনায় শি বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের মধ্যে সংঘাত উভয় দেশের ও বিশ্বের অর্থনীতির বিপর্যয় ডেকে আনবে বলে সতর্কবাণী উচ্চারণ করেন।
শি’র উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, ‘চীন ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক বজায় রাখতে পারে কি-না তা বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিগত সাত মাসের মধ্যে এ দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম ফোনালাপ।
শি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন, মহামারি মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার বিষয়ে উভয় পক্ষ তাদের সংলাপ অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat