ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৬
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী

নিউজ ডেস্ক:-বাংলাদেশ বংশোদ্ভূত বিট্রিশ ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বড় অংকের বিনিয়োগ করতে আগ্রহী। এজন্য তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা কামনা করেছে।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সফররত ব্রিটিশ এই ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআই নেতৃবৃন্দ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন নেতৃবৃন্দকে।
বৈঠকে ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বলেন, আইসিটি, পোশাক শিল্প, অবকাঠামো, প্রকৌশল, নির্মাণ, ব্যাংকিং, পর্যটনসহ বিভিন্ন সম্ভাবনাময় অনেক খাতে বিনিয়োগে আগ্রহী। এর জন্য সরকারের সহায়তা প্রয়োজন।
সংগঠনের প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই জানান, বেসরকারি বিভিন্ন খাত থেকে তারা বিনিয়োগ প্রস্তাবের সাড়া পাচ্ছেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব মো.মফিজুল ইসলাম, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ আমন্ত্রণে সাড়া দিয়ে ইউকেবিসিআই ২৩ সদস্যের ব্রিটিশ-বাংলাদেশী উদ্যোক্তা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat