ব্রেকিং নিউজ :
উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও জাপানের মধ্যে ২.৫ বিলিয়ন ডলারের ওডিএ চুক্তি স্বাক্ষরিত

নিউজ ডেস্ক:-চারটি প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও জাপানের মধ্যে আজ ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ৪০তম অফিসিয়াল ডেভেলপমেন্ট এসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আজ টোকিওতে নিজ নিজ পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ ও বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর কার্যক্রম প্রত্যক্ষ করেন।
৪০তম ওডিএ প্যাকেজ চুক্তির আওতায় যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলো হলো : মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস রেপিড ট্রানজি ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-১), সরাসরি বিদেশী বিনিয়োগ উন্নয়ন প্রকল্প এবং এনার্জি ইফিসিয়েন্সি এন্ড কনজার্ভেশন প্রমোশন ফিনেন্সিং প্রজেক্ট (পর্ব-২)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat