ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৩
  • ৫৪৬৫৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 ইউক্রেনে ‘অগ্রহণযোগ্য’ অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠকে ল্যাভরভ ‘কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা গ্রহণযোগ্য নয়’ বলে জোর দিয়েছেন।
ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।এশীয় একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর ‘অস্থিতিশীলতামূলক নীতির’ নিন্দা জানান। তিনি বলেন, এসব দেশ এখনো রাশিয়াকে ‘কৌশলগতভাবে পরাজিত’ করার চেষ্টা অব্যাহত রেখেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ল্যাভরভ সংঘাতের ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ খুঁজে বের করতে রাশিয়ার প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।২০২৫ সালের সেপ্টেম্বরের পর ল্যাভরভ ও রুবিও’র মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।এ বৈঠক এমন এক সময়ে হলো, যখন ওয়াশিংটনের মনোযোগ ইউক্রেনে মধ্যস্থতার পরিবর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ মোকাবিলার দিকে সরে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat