ব্রেকিং নিউজ :
রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৩
  • ৫৬৫৫৪৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউজিসি চেয়ারম্যানের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উচ্চশিক্ষার আন্তর্জাতিক মানোন্নয়নে কর্মপরিকল্পনার গুরুত্ব।
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর ও টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ বৃহস্পতিবার সকালে ইউজিসি চেয়ারম্যানের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় করেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষাকে কাক্সিক্ষত মানে উন্নীত করতে ইউজিসির নেতৃত্ব আরও কার্যকর ও গতিশীল করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সফল উচ্চশিক্ষা সংস্কারের অভিজ্ঞতা ও সফল দিকগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার গন্তব্যে পরিণত করতে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।

এ লক্ষ্যে চীন, যুক্তরাজ্য মালয়েশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন মন্ত্রী।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, দেশের উচ্চশিক্ষাকে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এ দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মপরিকল্পনায় পাঁচটি কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এগুলো হলোÑস্নাতকদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি ও চাহিদাভিত্তিক শিক্ষা, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা জোরদার, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, শিক্ষক উন্নয়ন এবং গবেষণার উৎকর্ষ ও আন্তর্জাতিকীকরণ।

ইউজিসি চেয়ারম্যান আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ও ডিজিটাল প্রশাসন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে গবেষণা প্রকাশনা ও পেটেন্টের সংখ্যা দ্বিগুণ করা এবং বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও এতে রয়েছে।

খসড়া চূড়ান্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ইউজিসির সদস্যগণ এবং শিক্ষা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat