ব্রেকিং নিউজ :
উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি দেশে ফিরছেন

নিউজ ডেস্ক:-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানীতে ১১ দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী নিশ্চিত করেন যে, ‘রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) ৭টা ২ মিনিটে (লন্ডন স্থানীয় সময়) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন এবং উড়োজাহাজটি আজ সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’
প্রেস মিনিস্টার আরো জানান, ‘যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এবং লন্ডনস্থ বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।’
রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য ১১ দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা হন। এছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানীর ফ্রাঙ্কফুটে যান।
গত ১৫ মে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর আগে গত বছরের জুলাইয়ে রাষ্ট্রপতি (৭৫) লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করান।
আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ গ্লুকোমার সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat