ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৪
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় অগ্রিম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড়

নিউজ ডেস্ক:-ঈদযাত্রায় অগ্রিম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড় করেছেন আগ্রহীরা। শুক্রবার সকাল থেকে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। অনেকেই রাত থেকে ভিড় করেছেন টিকিট কিনতে। আজ দেওয়া হচ্ছে ২ জুনের টিকিট। একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহ করতে পারছেন। কালোবাজারি এড়াতে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে।কমলাপুর থেকে বিক্রি হচ্ছে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে

ঢাকা থেকে সবগুলো আন্তঃনগর ট্রেন মিলিয়ে দিনে প্রায় ৩০ হাজার ট্রেনের টিকিট রয়েছে। এর মধ্যে ৫ ভাগ রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও ৫ ভাগ ভিআইপি ছাড়া বাকি সব টিকিটের ৫০ শতাংশ অনলাইন ও এসএমএস ও অ্যাপে পাওয়ার কথা থাকলেও অ্যাপে টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবহারকারীদের। অনেকে বলেন, রেলসেবা অ্যাপে টিকিট সংগ্রহের চেষ্টা করে না পেয়ে আজ ভোরে বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছেন। লাইনে দাঁড়িয়েও অ্যাপে চেষ্টা চলছে টিকিট কাটার।

উল্লেখ্য, আগামীকাল ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের টিকেট বিক্রি করা হবে। আর ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের এবং ২ জুন ১১ জুনের ফিরতি টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat