ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ঈদের পর রাজধানীর গণপরিবহনে টিকেট বাধ্যতামূলক : মোহাম্মদ সাঈদ খোকন

নিউজ ডেস্ক:-আগামী ঈদের পর রাজধানীর গণপরিবহনে টিকেট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
‘রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে টিকিট ব্যবস্থা চালু করার এ উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজধানীতে বিদ্যমান গণপরিবহনসমূহ বাধ্যতামূলকভাবে টিকিট ছাড়া কোন যাত্রী চলাচল করতে পারবে না। আসন্ন ঈদের পর থেকে এটা কার্যকর হবে।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সভাকক্ষে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেসন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে মেয়র এসব কথা জানান।
মেয়র বলেন, ‘রাজধানীর বিদ্যমান যে বাস সংকট এবং যাত্রীদের দুর্ভোগ সেটির পরিত্রাণের লক্ষ্যে ডিটিসি, বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি, ডিএনসিসি এবং পরিবহন মালিকদের সমন্বয়ে বাসের টিকিট এবং কাউন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাঠ পর্যায়ে পরিদর্শন করে পরিকল্পনা গ্রহণ করবে। ঈদের পর পরই যাতে এটি কার্যকর করা যায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।’
তিনি বলেন, আগামী ২৭ মে থেকে রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে। ইতোমধ্যে এই সেবা চালু হয়েছে ধানমন্ডি এলাকায়। তাই উত্তরায় চালু হবার পর মতিঝিল ও সদরঘাট এলাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় ডিএমপি প্রতিনিধি, বিআরটিসি, রাজউক, বিআরটিএ কর্মকর্তাসহ মহানগরীর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণপরিবহন বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat