ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে থাকলে বিরোধীদল আরো শক্তিশালী হতো : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধী দলের অবস্থা আরো শক্তিশালী হতো।
তিনি বলেন, বিরোধীদল হিসেবে তাদের পারপাস সার্ভ করার জন্য তার যোগদান আবশ্যক ছিল।
ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর বনানীর সেতুভবনে পদ্মা সেতুসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
বিএনপির প্রতি ইংগিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি করবে, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে তারা সংসদে যোগ দিয়ে শুভ বুদ্ধির পরিচয় দিয়েছেন। অংশ গ্রহন সংখ্যার দিক থেকে নয়, হেভিওয়েটের দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধীদলের হয়ে শক্তিশালী ম্যাসেজ দিতে পারতেন।
তিনি বলেন, তারা যদি সংসদের বাইরেও কথা বলেন, তাতে সরকারী দলও উপকৃত হবে। বিএনপি যদি রাজপথে আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে।
এ বিষয়ে কাদের আরো বলেন, তবে আন্দোলনের নামে তারা যদি সহিংসতা, জ্বালাও-পোড়াও, ভাংচুর, নৈরাজ্য সৃষ্টি করে তাহলে জনগণের নিরাপত্তার জন্য উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা করার দরকার তা করবে।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দুই মাস ১১ দিন পর দেশে ফিরে আবার কাজে যোগদান সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাজের উৎসাহ বেড়েছে। কমিটমেন্টও আরো গভীর হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে দায়িত্ব পালনের তাগিদ নতুনভাবে পেলাম। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।
ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকান্ডকে দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, চিকিৎসার জন্য দেশের বাহিরে থাকায় আমি কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের চারজনকে দায়িত্ব দিয়েছেন, তারাই বিষয়টি খতিয়ে দেখবেন।
মন্ত্রিসভার রদবদল সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজের সুবিধার জন্য রদবদল প্রয়াজন পড়ে। প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার, উনি জাহাজের ক্যাপ্টেন। সময়ের চাহিদা মেটানো ও বাস্তবতা অনুধাবন করে এটা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কাজের গতি ও গুণাগুণ নিশ্চিত করার জন্য। সে দিকটাও প্রধানমন্ত্রী দেখছেন।
ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর আজ প্রথম তিনি রাজনৈতিক ইস্যুতে কথা বললেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat