ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৯
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন : তথ্যমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক:-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়ক ভূমিকার কথা পুণর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। আজ রোরবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে, শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসময় চীনা সহায়তায় দেশের ৬টি বিভাগে পুর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বিভিন্ন মেগা প্রজেক্টে অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে।’
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করছে। উপকূলীয় অর্থনৈতিক কর্মকান্ড ও ব্লু ইকোনমি’র বিষয় জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।’
এ সময়ে তথ্যসচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat