ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহতদের পরিবার প্রতি ১০ লাখ টাকা করে ইসির অনুদান

নিউজ ডেস্ক:-একাদশ জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহতদের পরিবার প্রতি ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের এই চেক তুলে দেন।
উপজেলা নির্বাচনের ৩১ মার্চ অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে সোনারগাঁ উপজেলা নির্বাচন শেষ করে নদীপথে উপজেলা কার্যালয়ে ফেরার পথে ঝড়ে ট্রলার ডুবিতে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন, ট্রাফিক পুলিশের টিএসআই এসএম সেলিম হোসেন এবং মহিলা আনসার রিতা আক্তার নিহত হন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত হন আব্দুর রব। নিহত ৪ জনের পরিবারের সদস্যদের কাছে ১০ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এছাড়া নির্বাচনে দায়িত্বপালনকালীন গুরুতর আহত হওয়া মো. মনিরুজ্জামান, মোহাম্মদ রুহুল আমিন, শামীম মিয়া, মো. মাহান্নাত হাসানকে ১ লাখ টাকা করে এবং আহত নুরুল ইসলাম ও আরিফুর রহমানকে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ-৬২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল কাজী শমশের আলী ও অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat