ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৭
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তেজগাঁও সাত রাস্তায় ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ও আহত ৪ জন

নিউজ ডেস্ক:-তেজগাঁও সাত রাস্তায় ফ্লাইওভারের ওপর পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ মাস বয়সী এক শিশু নিহত ও অপর চারজন আহত হয়েছেন। নিহত শিশুর নাম মোহাম্মদ শিহাব।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্জল থানার অফিসার ইনচার্জ মো: আলী হোসেন খান জানান, অসুস্থ অবস্থায় শিশু শিহাবের পরিবারের সদস্যরা সিএনজি চালিত অটোরিকশাযোগে আজ সকালে কেরানীগঞ্জ থেকে মহাখালী কলেরা হাসপাতালে যাচ্ছিলেন। তেজগাঁও সাত রাস্তায় ফ্লাইওভারের ওপর পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।শিশু শিহাবের বাবার নাম মো. রাসেল ও মায়ের নাম শারমিন। তাদের বাসা কেরানীগঞ্জের হাসনাবাদ ধলেশ্বরে এলাকায়।
আহতরা হলেন, শিশুর মা শারমিন (২০), মামা আলামিন (২৫), নানী মলি বেগম (৫০) ও সিএনজি চালক শাহাদাত হোসেন (৩৫)।
এ ঘটনায় পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat