ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৬
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিতর্কিত নেতাদের ছাত্রলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক:-ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) সদ্য ঘোষিত ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি থেকে কয়েকজন বিতর্কিত নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা মামলার আসামি, মাদকাসক্ত, বয়স্ক, বিবাহিত ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত ও অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদেরকে নিজেদের নির্দোষ প্রমাণের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি অন্যথায় আমরা তাদেরকে বহিষ্কার করবো এবং তাদের বদলে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের জায়গা দেবো।’
বুধবার মধ্যরাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে গোলাম রব্বানী এ কথা বলেন।
প্রেসব্রিফিংয়ের আগে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এই বিষয়টি নিয়ে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমানের সঙ্গে আলোচনা করেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা বির্তকিত নেতাদের বিরুদ্ধে শুধুমাত্র ব্যবস্থাই গ্রহণ করবো না, ছাত্রলীগের ভাবমূর্তি বিনষ্টের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেবো।
বিতর্কিত নেতাদের মধ্যে রয়েছে, তানজীল ভুইয়া তানভীর, সুরঞ্জন ঘোষ, মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হোসাইন হাওলাদার, শাহরিয়ার কবির বিদুৎ, মাহমুদুল হাসান, আমিনুল ইসলাম বুলবুল, সাদিক খান, এসএম তৌফিকুল হাসান সাগর, সোহানী হাসান তিথী, মুনমুন নাহার বৈশাখী, আহসান হাবিব, রুশী চৌধুরী ও আফরিন লাবনী।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat