ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিকিৎসক-নার্সদের ঢাকায় বদলীর তদবীর গ্রাহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকার বাইরে থেকে ঢাকায় আসার জন্য চিকিৎসক-নার্সদের আর কোনো তদবীর গ্রাহ্য করা হবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশের হাসপাতালগুলোর পরিচালকদের সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ঢাকার বাইরে থাকা চিকিৎসক ও নার্সদের নানা অজুহাতে ঢাকায় পদায়নের ব্যাপারে নানাভাবে তদবীর করা হয়। এসব তদবীরের কারণে ঢাকার বাইরে থাকা হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসক ও নার্সদের সংকট দেখা যাচ্ছে, যা মোটেও কাম্য নয়।
তিনি বলেন, ঢাকার মানুষদের যেমন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে, তেমনি ঢাকার বাইরের মানুষেরও চিকিৎসা সেবা দরকার আছে। সব চিকিৎসক, নার্সরা ঢাকায় আসার জন্য তদবীর করে সফল হলে ঢাকার বাইরে স্বাস্থ্যসেবা ঝুঁকিপূর্ণ হবে। কাজেই ঢাকার বাইরে থেকে ঢাকায় আসার জন্য চিকিৎসক-নার্সদের আর কোনো তদবীর গ্রাহ্য করা হবে না।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat