ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে দেশের উত্তর ও উত্তর পূর্ব দিকে উগ্রসর হচ্ছে

নিউজ ডেস্ক:-ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে দেশের উত্তর ও উত্তর পূর্ব দিকে উগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ফণী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করে দেশের উত্তর ও উত্তর-পূর্ব দিকে উগ্রসর হচ্ছে। এর কেন্দ্রস্থল বর্তমানে চুয়াডাঙ্গায়। দেশের রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা ও টাঙ্গাইল অঞ্চলজুড়ে ফণী আঘাত হানবে। এছাড়া কেন্দ্রে বাতাসের গতিবেগ বর্তমানে ৬২ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে।

তবে ফণী বাংলাদেশে যেভাবে আঘাত হানার কথা ছিল, সেভাবে আনেনি, এমনকি আনবেও না উল্লেখ করে সামছুদ্দিন আহমেদ বলেন, সকাল ১১টা নাগাদ ছোট আকারের ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে দেশে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসও বইছে।

শনিবার (০৪ মে) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য দেন।

এসময় আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, ফণীর আঘাত যেভাবে হওয়ার আশঙ্কা ছিল, তেমন হয়নি। উড়িষ্যাতে যে ক্ষতি হয়েছে বা যেভাবে আঘাত হেনেছে, তা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। কয়েকজন লোক আশ্রয় কেন্দ্রে আসেননি, তারা নিহত হয়েছেন। তা না হলে আমরা সম্পূর্ণভাবে ফণী মোকাবিলা করতে সক্ষম এটা বলতে পারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat