ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ফণীর জন্য পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক:-সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার বিকেলে বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানলে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সকল বিভাগকে সব ধরনের পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্রিটের রাজধানী থেকে ঘূর্ণিঝড়ের আশংকা থেকে উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটর করছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বুলেটিনে বলা হয়, অত্যন্ত প্রচন্ড ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বুলেটিনে বলা হয়, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বুলেটিনে আরো বলা হয়, ‘অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যঞ্চল ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat