ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপন তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:- গোপন তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। 

স্থানীয় সময় বুধবার (০১ মে) প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন।

ডাউনিং স্ট্রিট অফিসের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন। তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে ওই পদে আর থাকার মতো যোগ্য নন বলে মনে করেন থেরেসা মে।

গত এপ্রিলে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) আলোচনায় ব্রিটেনে ৫জি সম্প্রসারণে চীনের হুয়াওয়েকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে- সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি টেলিগ্রাফ। এরপর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে থেরেসা মের সরকার।

গ্যাভিনের কাছে পাঠানো চিঠিতে থেরেসা মে জানান, তদন্তে তার বিরুদ্ধে গত ২৩ এপ্রিল এনএসসির বৈঠকের তথ্যফাঁসের প্রমাণ পাওয়া গেছে। এটি খুবই গুরুতর ও দুঃখজনক ঘটনা। এর কোনো ব্যাখ্যা নেই।

তবে তথ্যফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন ২০১৭ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা গ্যাভিন উইলিয়ামসন। তিনি বরখাস্ত হওয়ার এ সিদ্ধান্তকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। সঠিক তদন্ত হলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। 

এনএসসির সভায় শুধুমাত্র জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তারাই অংশ নেন। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এর আগে, তাদের সবাইকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট-এ সই করতে হয়।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, এনএসসির ওই সভায় ব্রিটেনে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে হুয়াওয়েকে ‘নন-কোর’ এলিমেন্টস তৈরির অনুমোদন দিয়েছেন থেরেসা মে।

এরপর থেকেই আপত্তি ওঠে বিভিন্ন মহল থেকে। তাদের দাবি, চীনের আইন অনুসারে হুয়াওয়ে কোম্পানি দেশটির সরকারের পক্ষে নজরদারি ও প্রয়োজনীয় তথ্যপাচারে বাধ্য। তাই তাদের সঙ্গে যেকোনো চুক্তিই ঝুঁকিপূর্ণ।

যদিও এ চুক্তির বিষয়টি কোনো পক্ষই এখনো স্বীকার করেনি। তবে চীনা সরকারের পক্ষে গোয়েন্দাগিরি ও সরকারের নিয়ন্ত্রণে থাকার অভিযোগ অস্বীকার করেছে হুয়াওয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat