ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৭
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরে বাংলার হাত ধরেই বাঙালি জাতির উন্মেষ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক:-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের হাত ধরেই বাঙালি জাতির উন্মেষ হয়েছে। তার সুযোগ্য নেতৃত্ব বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে।
তিনি বলেন, ‘বাঙালি জাতির মুক্তির জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তাদের স্নেহধন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ইতিহাসে অমর হয়ে থাকবে। ব্রিটিশ আমলে মুসলমানদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হতো। এ সকল অন্যায়ের বিরুদ্ধে শেরে বাংলা আজীবন সংগ্রাম করেছেন।’
মন্ত্রী আজ জাতীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের মাজারে তাঁর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা, মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জেয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মন্ত্রী বলেন, শেরে বাংলা আজীবন গরীব, দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের প্রতি তাঁর ভালবাসা ছিল গভীর। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। একাধারে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক আবার মুসলিম লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
মোজাম্মেল হক বলেন, শেরে বাংলা লাহোর প্রস্তাব উত্থাপন করে ইতিহাসে অমর হয়ে আছেন। জমিদারদের হাত থেকে গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন। স্বাধীন বাংলাদেশ কায়েম করার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি একজন উঁচু মানের আইনজীবী ছিলেন। আইন পেশার আয়ের অধিকাংশই অসহায় সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন।
সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এবং অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। শেরে বাংলার দৌহিত্র এ. কে. ফাইয়াজুল হক রাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat