ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৫
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার নিন্দা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :- আফগানিস্তানে যুদ্ধ অবসানের লক্ষ্যে তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার নিন্দা জানিয়ে ইরান
বুধবার বলেছে, ওয়াশিংটন জঙ্গিদের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। খবর এএফপি’র।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ স্বীকার করেছেন যে ইরানও তালেবানদের সাথে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র এ উগ্রপন্থী গোষ্ঠীর সাথে যে চুক্তি করতে যাচ্ছে তা ‘অত্যন্ত ভুল’।
জারিফ বলেন, সরকারসহ অন্য সকলকে দূরে ঠেলে দিয়ে কেবলমাত্র তালেবানের সাথে আলোচনা করায় এই প্রচেষ্টায় কিছুই অর্জিত হয়নি। তালেবানের বিবৃতিতেই বিষয়টি স্পষ্ট হয়ে হয়ে উঠেছে।’
জারিফ বলেন, ‘আমিই প্রথম বলেছিলাম যে আফগানিস্থানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তালেবানকে দূরে বা বিচ্ছিন রাখা যাবে না।’ তিনি নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে এসব কথা বলেন।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তিনি বলেন, ‘তবে আপনারা কেবলমাত্র তালেবানকে অধিক গুরুত্ব দিয়ে আফগানিস্তানের ভবিষ্যতের ব্যাপারে সমঝোতায় পৌঁছতে পারবেন না। কারণ তারা আফগান সমাজের একটি অংশের প্রতিনিধিত্ব করে, পুরো আফগানিস্থানের না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat