ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৪
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জায়ানের পরিবারের প্রতি সান্ত্বনা জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলম্বোতে বোমা বিস্ফোরণে নিহত জায়ান চৌধুরীর পরিবারের প্রতি সান্ত্বনা জানাতে আজ তার নানা আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের রাজধানীর বনানীর বাসায় যান।
প্রধানমন্ত্রী আজ বেলা ২টা ৪৫ মিনিটে জায়ান চৌধুরীর নানা এবং তাঁর ফুপাত ভাই শেখ সেলিমের বনানীস্থ বাসায় যান।
শেখ হাসিনা এই বাসায় এক ঘন্টারও বেশি সময় অতিবাহিত করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় উক্ত বাসায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
প্রধানমন্ত্রী আট বছর বয়সী নিহত জায়ান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
উত্তরার একটি স্কুলের ২য় শ্রেনীর ছাত্র জায়ান, মশিউল হক চৌধুরী ও শেখ সোনিয়া দম্পতির পুত্র।
শ্রীলংকার রাজধানী কলম্বোতে গত রোববার সন্ত্রাসীদের বোমা হামলায় মশিউল আলম চৌধুরীরও বোমার স্প্রিন্টারের আঘাতে কিডনী ও লিভারে গুরুতরভাবে জখমপ্রাপ্ত হন।
মশিউল দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে শ্রীলংকায় যান। হোটেলে বোমা বিস্ফোরণের সময়ে শেখ সোনিয়া তার ছোট পুত্রসহ হোটেল রুমে অবস্থান করছিলেন।
শ্রীলংকার বিভিন্ন গির্জা ও হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত ও ৫শত জনের মতো আহত হয়েছেন।
আজ দুপুরে জায়ানের মরদেহ কলম্বো থেকে ঢাকায় এসে পৌঁছে।
জায়ানের মরদেহ বহনকারী শ্রীলংকান এয়ার লাইন্সের একটি বিমান বেলা ১২ টা ৪২ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat