ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৭
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যৌন হেনস্থা মেয়েদের সঙ্গে হওয়াই যেন নিয়ম : প্রিয়ঙ্কা

বিনোদন ডেস্ক:- কয়েক মাস আগেও #মিটু মুভমেন্টে সরগরম ছিল বলি ইন্ডাস্ট্রি। যৌন হেনস্থার অভিজ্ঞতা নিয়ে প্রথম মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত। অভিযোগের আঙুল তুলেছিলেন নানা পটেকরের দিকে। তার পর অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এ বার সেই তালিকায় যোগ হল একটি নতুন নাম। প্রিয়ঙ্কা চোপড়া।

সম্প্রতি ‘দ্য উওম্যান ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯’-এর মঞ্চে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘‘যৌন হেনস্থা মহিলাদের সঙ্গে ঘটবেই। এ যেন নিয়ম। তবে এখন অনেক মহিলা এ নিয়ে কথা বলছেন। ভয় পাচ্ছেন না। সেটাই সাহস দেয়। মনে হয়, আমার সঙ্গেও যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে, তা হলে আর নিজেকে একা মনে হবে না।’’

#মিটু মুভমেন্টের পর ইন্ডাস্ট্রির অবস্থা কি আদৌ কিছু বদলেছে? একদল মনে করেন, অন্তত কোনও অপকর্ম ঘটানোর আগে একবার হলেও ভাবছেন হেনস্থাকারী। আবার অন্য একটা অংশের মতে, #মিটু মুভমেন্ট কিছুই বদলাতে পারবে না। এত দিন আগের হেনস্থার ঘটনার অভিযোগ এতদিন পরে কেন মহিলারা প্রকাশ্যে বলছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইন্ডাস্ট্রির অন্দরেই। তবে সব মিলিয়ে যে কোনও পরিস্থিতিতেই হোক, মেয়েদের ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন প্রিয়ঙ্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat