ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৬
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাধুরীর সঙ্গে কাজ করতে আমি নার্ভাসই থাকতাম : সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক:- নব্বইয়ের দশকে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতের প্রেমের গসিপে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। অনস্ক্রিনে তখন একের পর এক কাজ করছেন তাঁরা। অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক নিয়ে বহু জল্পনা ছিল। তাঁরা ২২ বছর পর ফের ফিরছেন অনস্ক্রিনে। সৌজন্যে ‘কলঙ্ক’। সে ছবির সেটেই নাকি মাধুরীর সঙ্গে নিজের যমজ সন্তানদের আলাপ করিয়ে দিয়েছেন সঞ্জয়।

সম্প্রতি এক সাক্ষাত্কারে সঞ্জয় বলেন, “মাধুরীর সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। আমি একটু নার্ভাসই থাকতাম। মাধুরীই বরং কাজটা অনেক সহজ করে দিয়েছিল। আমরা শুটিং ব্রেকে নিজেদের সন্তানদের নিয়েও কথা বলতাম। আমি তো শাহরান আর ইকরার সঙ্গে মাধুরীর আলাপ করাতে ওদের সেটেও নিয়ে গিয়েছিলাম।’’ ‘কলঙ্ক’ ছবির ভাবনা মূলত ছিল কর্ণ জোহরের বাবা প্রয়াত যশ জোহরের। সঞ্জয় জানিয়েছেন, ১৯৯৩-এ ‘গুমরাহ’ ছবির শুটিংয়ের সময়ই এই গল্পের কথা তাঁকে বলেছিলেন যশ। সঞ্জয়ের কথায়, ‘‘গুমরাহের সময় যশ আঙ্কেল আমাকে গল্পটা বলেছিলেন। ধর্মা প্রোডাকশন তো পরিবারের মতো। ফলে কর্ণ যখন বলল আমাকে, না বলার কোনও প্রশ্নই ছিল না। আরও একটা ব্যাপার। এ ছবিতে আমার চরিত্রের নাম বলরাজ। আমার বাবা সুনীল দত্তের আসল নাম ছিল এটাই। পার্টিশানের সময় বাবাও পাকিস্তান থেকে এসেছিলেন। ফলে মানসিক ভাবে এ ছবির সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলাম।’’ ‘কলঙ্ক’ মুক্তি পাবে আগামী ১৭ এপ্রিল। সঞ্জয়, মাধুরী ছাড়াও আলিয়া ভট্ট, বরুণ ধবন, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূরের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat