ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৫
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা বিশ্বের পাঁচ সেরা নীতিনিষ্ঠ নেতার অন্যতম

নিউজ ডেস্ক:-নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী দৈনিক ‘দি ডেইলি লিডারশিপ’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের পাঁচ সেরা নীতিনিষ্ঠ নেতার অন্যতম বলে অবহিত করেছে।
রোববার দৈনিকটির আনরিপোটেড বিভাগে প্রকাশিত ‘ওয়ার্ল্ড’স মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বিশ্বের পাঁচ সেরা নীতিনিষ্ঠ নেতার অন্যতম বলা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক বেতন ৮শ’ ডলার উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, ফোর্বস এর তালিকা অনুযায়ী বিশ্বের ১শ’ ক্ষমতাধর নারীর মধ্যে শেখ হাসিনা ৫৯তম।
দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনার দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবন। তিনি ১৯৮১ সাল থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি এবং তাঁর পিতা শেখ মুজিবুর রহমান দেশটির প্রথম রাষ্ট্রপতি।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, শেখ হাসিনা ২০০৪ সালে বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় হত্যার উদ্দেশে তাঁর ওপর হামলা করা হয়।
বঙ্গবন্ধুর খুনি এবং ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে দায়ীদের বিচার করতে পারা শেখ হাসিনার নেতৃত্বের দুটি বড় অর্জন বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat