ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৪
  • ৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পহেলা বৈশাখের অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং

নিউজ ডেস্ক:-ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আজ রাজধানীতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
তিনি সকালে বাংলা নববর্ষের প্রথম দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক সংগঠন সুরের ধারা ও চ্যানেল আই টেলিভিশন চ্যানেলের যৌথ আয়োজনে নববর্ষ অনুষ্ঠানে যোগ দেন।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
লোটে শেরিং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় মুগ্ধ হন।
শেরিং নেপালী ভাষার একটি গানসহ বিভিন্ন সঙ্গীত উপভোগ করে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অভিনন্দন জানান।
তিনি বাঙালির বৃহত্তম উৎসব পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে পেরে তাঁর সন্তোষের কথা প্রকাশ করে বাংলা ভাষায় বলেন, ‘আমি আমার অন্তরের অন্তস্থল থেকে শুভ নববর্ষে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী লোটে বিদেশী শিক্ষার্থী কোটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেন।
লোটে বলেন, আমি ময়মনসিংহে ৭ বছর এবং ঢাকায় ৪ বছর ছিলাম। বাংলাদেশ হচ্ছে আমার সেকেন্ড হোমের মতো।
পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন যে, ভুটানের প্রধানমন্ত্রীর এদেশে আসার দিনক্ষণ চূড়ান্তের পর তাকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেয়ার প্রস্তাব করা হলে তিনি তা সাদরে গ্রহণ করে তাঁর সফরসূচি পুনঃনির্ধারণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat