ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার প্রয়োজন নেই : ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের নিশ্চিত করে বলেছেন, তিনি উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করা বন্ধ রাখবেন কারণ দেশটি এমনিতেই ভোগান্তির মধ্যে রয়েছে। পিয়ংইয়ংয়ের নেতার সঙ্গে তার সম্পর্কের সম্মানে তিনি এমন পদক্ষেপ নেন। খবর এএফপি’র। এক সপ্তাহ আগে টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা হাতে নিয়েছিল তিনি এ ধরনের পদক্ষেপ নেয়া থেকে সরে এসেছেন। ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেটে সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া এমনিতেই নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। তারা কঠিন সময় পার করছে। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না যে এই সময়ে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে আর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন আছে।’ উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ভিয়েতনামে কিমের সঙ্গে সর্বশেষ সম্মেলনের এক মাস পর ট্রাম্প বলেন, তিনি পিয়ংইয়ংয়ের এ তরুণ নেতার সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বলেছেন। তিনি আরো বলেন, ‘আমরা পরস্পরকে উপলব্ধি করতে পেরেছি।’ ট্রাম্প বলেন, ‘এই সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat