ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর : কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক:-কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার নির্বাচনি ইশতেহারে উল্লেখিত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতির ‘ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন-২০১৯’এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, মেধাবী ও কর্মঠ জাতি গঠনের জন্য প্রয়োজন নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। লেখা-পড়া বা শিক্ষা না থাকলে দেশ সেবায় অংশগ্রহণ করা যায় না। উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় ভবিষৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে একটি শিক্ষিত ও মেধাবী জাতি উপহার দেয়ার দায়িত্ব শিক্ষকদের। তিনি বলেন, শিক্ষকরা সমাজের প্রাণ। দেশ-জাতি-সমাজ-রাষ্ট্রের দুঃসময়ে সবার চেতনার উন্মেষ ঘটিয়ে জাতিমুক্তির কান্ডারি হিসেবে শিক্ষক সমাজ গুরুদায়িত্ব পালন করে আসছে। তাই পৃথিবীতে যত সম্মানজনক পেশা আছে, তার মধ্যে শিক্ষকতা সর্বোচ্চ সম্মানিত পেশা। সংগঠনের সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat