ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরের হোটেলে অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক :- সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে বুধবার অগ্নিকান্ডে প্রায় ৫শ’ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির জরুরি কর্মকর্তারা জানান, এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। টেলিভিশনের ফুটেজে অর্চার্ড রোডের কাছে গ্র্যান্ড হায়াত হোটেল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। খবর এএফপি’র। তবে, সিঙ্গাপুর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর (এসসিডিএফ) পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এসসিডিএফ জানায়, ভবনটির তৃতীয় তলায় অবস্থিত একটি রেস্তোরাঁর রান্নাঘরের চুলা থেকেই এই অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে পানির ছিটায় আগুন নিভে যায়। বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।’ ৪০ বছর বয়সী ‘আগুনের ধোঁয়া খুব মারাত্মক ছিল। এটা আমার গলায় ঢুকে পড়ে। এটা খুব পুরু ধোঁয়া ছিল।’ তিনি হোটেলের ভেতর একটি বুটিকের দোকানে কাজ করেন। এ বছর এই নিয়ে সিঙ্গাপুরে দ্বিতীয়বারের মতো কোন বিলাসবহুল হোটেলে অগ্নিকা- ঘটল। ১৪ ফেব্রুয়ারি কার্লটন হোটেলে অগ্নিকা- ঘটে। ওই সময় হোটেলের প্রায় ১ হাজার অতিথিকে সরিয়ে নেয়া হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat