ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে : রেলমন্ত্রী
নিউজ ডেস্ক:-রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এজন্য বই আকারে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আবুল হোসেন পিস ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা আবুল হোসেন রচিত ‘বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমান প্রজন্মের কাছে সঠিক তথ্য তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এর বাস্তব ঘটনাপ্রবাহ তুলে ধরে বই প্রকাশ করলে পরবর্তী প্রজন্ম ইতিহাস জানতে পারবে। ‘বাংলাদেশের রাজনীতি’ বইটি দুটি খন্ডে বিভক্ত। ১ম খন্ড মুক্তিযুদ্ধের ইতিহাস সহ ১৯৭৫ পর্যন্ত এবং ২য় খন্ড ১৯৭৫ থেকে ২০১৮ পর্যন্ত। সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারির সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব মীর আসালত প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat