ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের আহবান
নিউজ ডেস্ক:- চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা এখনও খালি রয়েছে। হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের আহবান জানানো হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী ব্যক্তিরা এখনও প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করে হজ পালনের সুযোগ গ্রহণ করতে পারেন। বিজ্ঞপ্তিতে ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরবর্তী প্রাক-নিবন্ধিত ক্রমিক নম্বরধারী ব্যক্তিকে আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে হজের নিবন্ধন করতে ইচ্ছুক হজ যাত্রীদের আগামী ২০ মার্চের আগে সংশ্লিষ্ট রেজিষ্ট্রেশন কেন্দ্রে প্রাক-নিবন্ধন সনদসহ পাসপোর্ট দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ইতোপূর্বে সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি অথচ তারা এ বছর হজ পালনে আগ্রহী, তাদেরকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন prp@hajj.gov.bd; morahajsection@gmail.com ই-মেইলে অবহিত করতে অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat