ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৭
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিমান বাহিনীর কর্মকর্তা আমাকে ধর্ষণ করেছে : সিনেটর
আন্তর্জতিক ডেস্ক:-বিমান বাহিনীতে থাকার সময় সিনিয়র কর্মকর্তার দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন, মার্কিন সিনেটর মারথা ম্যাকস্যালি। প্রথম নারী পাইলট হিসেবে তিনি মার্কিন বিমান বাহিনীর হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরে সিনেটর হয়েছেন অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে। বিবিসি, আল-জাজিরা। বুধবার তিনি আরও জানান, ধর্ষণের শিকার হওয়ার বিষয়ে কথা বলতে যখন তিনি মার্কিন সামরিক কর্মকর্তাদের কাছে যান, তখন আরো বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। তার ভাষায়,‘ধর্ষণের বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে আমার মনে হল তাদের কাছে এ বিষয়টি খুবই স্বাভাবিক এবং সেখানে পরিবেশ এমন হলো যে, ধর্ষণের অভিযোগ করতে এসে আমি আবারো মানসিকভাবে ধর্ষণের শিকার হলাম।’ ৫২ বছর বয়সী মার্কিন সিনেটর মারথা ম্যাকস্যালি একটানা ২৬ বছর মার্কিন বিমান বাহিনীতে চাকরি করেছেন এবং একটি ফাইটার স্কোয়াড্রনের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের বিষয়ে বুধবার দেশটির সিনেটের সাব-কমিটিতে শুনানীর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এই মার্কিন সিনেটর। ম্যাকস্যালি বলেন,‘আমি নিজে সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু আরো অনেক নিপীড়িত কর্মীর মতো আমি এই নির্যাতনের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারিনি।’ তিনি আরো বলেন,‘ধর্ষণের শিকার হওয়ার পর অনেক নারী ও পুরুষের মতো আমি সামরিকবাহিনীর সিস্টেম বা পরিবেশের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। মতো হতো সিসটেমের দ্বারাই ধর্ষিত হয়েছি। আমি নিজেকেই অপরাধী বা দোষী মনে করতাম। ঘটনার পর সব কাজে আমি লজ্জিত ও দ্বিধান্বিত হয়ে পড়ি। আমি ভাবতাম আমার শক্তি আছে কিন্তু নিজেকে সবসময় অসহায় মনে হতো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat