ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও সৌদি’র সম্পর্ক আরো এগিয়ে নিতে ঢাকায় আসছে একটি প্রতিনিধিদল
নিউজ ডেস্ক:- বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরো এগিয়ে নিতে রিয়াদ থেকে ঢাকায় আসছে ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল। দুদেশের বিনিয়োগ ও বাণিজ্যের সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মুলমন্ত্র নিয়ে তাদের নেতৃত্ব দেবেন সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী মাজেদ বিন আব্দুল্লাহ আল কাসাবি আর অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মেদ বিন আলতোয়াজরি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সরকার ও প্রতিনিধিদের মাঝে এর আগে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, কিন্তু মন্ত্রী পর্যায়ে সফর ও সংলাপ হচ্ছে এই প্রথম। দলটির সাথে ১৬টি প্রকল্প নিয়ে সংলাপে বসবে বাংলাদেশ সরকারের ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাদের মধ্যে কয়েকটিতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। আগামীকাল ৭ই মার্চের সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সৌদি আরব-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বিষয়ক সংলাপ শুরু হবে ঢাকার ইন্টার-কন্টিনেন্টাল হোটেলে। সৌদি আরবের এই দলটির সাথে আছেন দেশটির ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের’ প্রতিনিধিরা। এই ফান্ডটির নেতৃত্বে আছেন যুবরাজ মোহাম্মেদ বিন সালমান। এ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সহযোগিতা শুরু করছি সেসব প্রতিষ্ঠান ও প্রকল্প নিয়ে, যে বিষয়ে তাদের এবং আমাদের আগ্রহ আছে। বেসরকারি খাতের সম্ভাবনাগুলোকে এই সম্পর্কের আওতায় আনার জন্য আমরা কাজ করে যাব।’ ‘বাংলাদেশের দৃঢ় অর্থনৈতিক সম্ভাবনা ও সৌদি আরবের শক্তিশালী অর্থনীতি কাজে লাগিয়ে দু’দেশের সম্পর্ক নতুন ধাপে উন্নীত হবে’ বলে তিনি আমরা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat