ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারা-জাহ্নবী মধ্যে অসম্ভব প্রতিযোগিতা
বিনোদন ডেস্ক:-সারা-জাহ্নবী দু’জনে নাকি পরস্পরের প্রবল প্রতিদ্বন্দ্বী। কেউ কাউকে সহ্য করতেই পারেন না, এমনটাও গুঞ্জন আছে বলিউড মহলে। দু’জনেরই ডেবিউ হয়েছে সম্প্রতি। একজন অভিনেত্রী সারা আলি খান। অপর জন অভিনেত্রী জাহ্নবী কপূর। বলিউডের এই দুই স্টার কিডের মধ্যে নাকি অসম্ভব প্রতিযোগিতা রয়েছে। ফ্যাশন, স্টাইল, নাচ, অভিনয়— সবেতেই টক্কর দিতে চান পরস্পরকে। কেউ বলেন, অভিনয়ে এগিয়ে সারা। নাচে এগিয়ে জাহ্নবী কপূর।যদিও দু’জনের কেউই কখনও পরস্পরের নামে কোনও কটূ কথা বলেননি প্রকাশ্যে। বরং বলেছেন, তাঁরা পরস্পরের ভাল বন্ধু। একটি ছবি সে কথা আবারও প্রমাণ করে দিল।বলিউড অভিনেতা সইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা। অন্যদিকে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী। এক সঙ্গে ডেবিউ হওয়ায় তাঁদের ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে।এ বার ‘প্রোফেশনাল রাইভাল’-এর জন্মদিনে কী বললেন সারা? জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তো বটেই। দু’জনের এক সঙ্গে ছবিও পোস্ট করলেন সারা। যেখানে দু’জনের পোশাকও প্রায় একই রকম। ছবির উপরে লেখা ‘হ্যাপিয়েস্ট বার্থ ডে’।এর পর সারা লেখেন, জাহ্নবীর এই দিনটা যেন খুব ভাল কাটে। সারা বছর যেন ভাল থাকেন জাহ্নবী। সারার এই পোস্ট দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন।বেশির ভাগই বলেছেন, সারার এই সৌজন্যের কোনও তুলনাই হয় না। তা হলে জাহ্নবীর জন্মদিনেই নিন্দুকদের এক গোল দিলেন কি সারা? কী বলেন আপনারা?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat