ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৫
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান
স্পোর্ট ডেস্ক:-আজ অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের শীর্ষ অল রাউন্ডার সাকিব আল হাসান। বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের ইনজুরিতে পড়া সাকিব এর মাধ্যমে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আজ বলেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে ফেরানো হবেনা। গত আট ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে খেলার সময় ইনজুরির কবলে পড়েছিলেন সাকিব। বিসিবি সভাপতি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৬ মার্চ শুরু হওয়া তৃতীয় টেস্টেই তাকে নামাতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে সে নিজে যদি মনে করে সুস্থ হয়েছে, তাহলে তৃতীয় টেস্টের আগে নিউজিল্যান্ড যেতে পারে।’ সম্প্রতি ইনজুরিগ্রস্ত আঙ্গুলে এক্স-রে করিয়েছেন সাকিব। সেখানে গুরুতর কোন সমস্যা ধরা পড়েনি। নাজমুল হাসান বলেন, ‘সাকিব তৃতীয় টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছে। দুবাইয়ে আইসিসি’র বোর্ড সভায় যোগ দিতে দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছিলেন নিউজিল্যান্ড যাবার আগে নিজের সুস্থতা যাচাই করতে সাকিব ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) কয়েকটি ম্যাচ খেলতে চায়।’ যে কারণে আমি ভেবেছিলাম, যদি এখানে লীগ খেলতে পারেন তাহলে, দ্বিতীয় টেস্টেও অংশ নিতে পারবে। তবে তার শারিরিক বিষয়টাই সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। আমি শুনেছি সে ফের টেস্ট করিয়েছে, সেখানে তাকে আরো সাত দিনের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। আমি মনে করিনা তৃতীয় টেস্টেই তাকে খেলতে হবে। কারণ বিশ্বকাপ ঘনিয়ে আসছে। তাই আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফেরাতে চাই।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ ও ড্রথম টেস্ট মিস করেছেন সাকিব। এদিকে কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজে সময় আঙ্গুল ও হাতের কব্জির ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তার বিষয়েও ইতিবাচক সংবাদ দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, মুশফিক বর্তমানে স্বস্তি বোধ করছেন এবং আগামী ৮ মার্চ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অংশ নিতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat