ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৫
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার বাজেটমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জতিক ডেস্ক:-কানাডার বাজেটমন্ত্রী জেন ফিলপট পদত্যাগ করেছেন। একটি বড় ধরনের জালিয়াতি মামলায় সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। বাজেটমন্ত্রীর এই পদত্যাগের ঘটনা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। খবর বার্তা সংস্থা এএফপি’র। জেন ট্রেজারি বোর্ডের সভাপতিরও দায়িত্বরত ছিলেন। সিনিয়ন কর্মকর্তাদের উপর বৃহৎ প্রকৌশল কোম্পানি এসএনসি-লাভালিনের একটি জালিয়াতি মামলায় হস্তক্ষেপের অভিযোগ উঠায় এই নারী মন্ত্রী আর তাদের উপর আস্থা রাখতে পারছেন না। তিনি টুইটারে জানান, ‘গুরুতর এই জালিয়াতির ঘটনা প্রকাশিত হওয়ার পর আমি পদত্যাগের সিদ্ধান্ত নেই।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটনাটি কেন্দ্রীয় সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। এতে সরকারের মর্যাদাহানি হয়েছে।’ তিনি আরো জানান, ‘আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের এই মামলায় স্বাধীন বিচারব্যবস্থার উপর হস্তক্ষেপ করায় আমি তাদের ওপর আমার আস্থা হারিয়ে ফেলেছি।’ জেনের সঙ্গে সাবেক বিচারমন্ত্রী ও অ্যাটর্নী জেনারেল জোডি উইলসন-রেবোউল্ডের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে তিনিই ট্রুডোর লিবারেল সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। গত মাসে জোডি হাউস অব কমনস জাস্টিস কমিটিকে বলেছেন যে, ট্রুডো ও তার সহকর্মীরা এসএনসি-লাভালিন মামলায় হস্তক্ষেপের জন্য তাকে হুমকি ও চাপ দিয়েছেন। এই নারী আরো বলেন, সরকারের কর্মকর্তারা ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আদালতের বাইরে এই মামলা নিষ্পত্তি করতে বেশ কয়েকবার তাকে চাপ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat