ব্রেকিং নিউজ :
নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিউজ ডেস্ক:- নড়াইলে লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আলমগীর মোল্যা (৩০) নামে এক ইজিবাইকযাত্রী নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা-মহাজন সড়কের দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের সোহরাব মোল্যার ছেলে। তিনি লক্ষীপাশা থানা এলাকায় সিঙ্গাড়া-পুরিভাজা দোকানদার ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে আলমগীর লোহাগড়ার লক্ষীপাশা থেকে ইজিবাইকে চড়ে লুটিয়ার বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় ইজিবাইকটি পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আলমগীর ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান । লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ^াস জানান,এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat