ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতকে নেলসন ম্যান্ডেলার বানী শুনালেন পিসিবি প্রধান
আন্তর্জতিক ডেস্ক:- কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যে এখন যুদ্ধাবস্থা। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এর মধ্যেই আগামী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের প্রসঙ্গটি আসছে জোরেসোরেই। পাকিস্তানকে বয়কটে আইসিসির দ্বারস্থও হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। এ অবস্থায় খেলাকে রাজনীতির বাইরে রাখতে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী মহান নেতা নেলসন ম্যান্ডেলার বানী শুনালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির চেয়ারম্যান এহসান মানি। পিসিবি প্রধান বলছেন, ‘নেলসন ম্যাণ্ডেলার বলা কথাগুলো আরও একবার মনে করার সময় এসেছে। একজন রাজনীতিবিদের আওয়াজও ততটা যেতে পারে না, যতদূর পর্যন্ত খেলার আওয়াজ পৌঁছতে পারে। খেলার জগত আলাদা। রাজনীতিতে ইস্যু আলাদা। দুটোকে মিলিয়ে ফেললে হবে না।’ পিসিবি প্রধানকে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, তার সংস্থাকে বিসিসিআই কোন চিঠি পাঠিয়েছে কি না? জবাবে এহসান মানি বলেছেন, ‘আমরা কোনও চিঠি পাইনি। আর আমরা চিঠি পাবই বা কেন? যা জিজ্ঞেস করার আপনারা আইসিসির কাছে জানুন। বিসিসিআই ও আইসিসি যা ঠিক করবে করুক। তার পর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat