ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০২-২৩
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা
নিউজ ডেস্ক:–কেন্দ্রীয় ১৪ দলের নেতারা রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে ১৪ দলের প্রতিনিধিরা সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার নেতৃত্বে চকবাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময়ে ওয়ার্কার্স পার্টির নেতা অনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজুল হক মুক্তা, গণআজাদী লীগের নেতা এসকে শিকদার, বাসদ নেতা নাদের চৌধুরী, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিলীপ বড়–য়া বলেন, ‘রাসায়নিক দ্রব্যাদি মজুদের সনদ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনকে আরও কঠোর হতে হবে।’ এ সময়ে নেতৃবৃন্দ বলেন, আবাসিক এলাকায় দাহ্য কেমিক্যাল পদার্থ রাখা উচিত নয়, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat