ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইতিতে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
আন্তর্জতিক ডেস্ক:-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছে। দেশটিতে সহিংস বিক্ষোভে অন্তত সাতজন নিহত হওয়ায় রুদ্ধদ্বার বৈঠকের পর এ আহ্বান জানানো হয়। নিরক্ষীয় গিনির রাষ্ট্রদূত এন্টোনিও এনডোং এমবা বলেন, ‘সর্বসম্মত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ হাইতির সকল নাগরিকের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।’ চলতি মাসে তিনি নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ১০ দিনের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভে হাইতি উত্তাল হয়ে আছে। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি হাইতির বিক্ষোভের ব্যাপারে জরুরি বৈঠকের আহ্বান জানায়। দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১ হাজার পুলিশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat