ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০২-১৭
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২১টি ব্যাংকে ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনা হয়েছে : অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক: -অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যবসা ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দেশের ২১টি ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনা হয়েছে। তিনি আজ সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার ৭১ বিধির মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে আরো বলেন, ‘বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। আশা করি অচিরেই এসব প্রতিষ্ঠান সুদের হার এক অংকে নামিয়ে আনবে।’ অর্থমন্ত্রী বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্প বিকাশে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনছে। সাথে সাথে ব্যবসা শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অন্যসব পদক্ষেপও নেয়া হচ্ছে। তিনি বলেন, সরকার ঋণ খেলাপী সংস্কৃতি থেকে জাতিকে বের করে আনতে সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। সরকারের নীতি হচ্ছে ক্লাসিফাইড ঋণ আর বাড়তে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat