ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিএনসিসি মেয়র পদে আতিকসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ
নিউজ ডেস্ক:–ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে কমিশন। আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম। আতিকুল ছাড়া বৈধ প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম। মেয়র পদে উপনির্বাচনে লড়তে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ৬ জন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল ৩০ জানুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নবসংযুক্ত ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat