ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০২-০১
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন শিরীন শারমিন চৌধুরী
নিউজ ডেস্ক:–জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। আজ শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি। এরপর চীফ হুইপ নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে হুইপ মো. আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ ও হুইপগণ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান। এসময় জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ আর সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, ৭৫’-এর ১৫ আগস্টের শহীদ, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ ও হুইপগণ ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সরদার, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসসহ চীফ হুইপের নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে স্পিকার বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat