ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০২-০১
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান
আন্তর্জতিক ডেস্ক:- ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ছেড়ে আসা জাপান এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার নারিতা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর এএফপি’র। রানওয়েটিতে তুষারাবৃত্ত থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নারিতা বিমানবন্দর এবং ওই এয়ারলাইন্সের মুখপাত্ররা জানান, বিমানটিতে যাত্রী ও ক্রু মিলে মোট ২০১ জন আরোহী ছিল। দুর্ঘটনায় তাদের কেউ মারাত্মকভাবে আহত হয়নি বলে খবরে বলা হয়েছে। নারিতা মুখপাত্র কাজুহিকো মোরিও এএফপি’কে বলেন, এ দুর্ঘটনার কারণে বিমানবন্দরটির দু’টি রানওয়ের একটি সকাল সাতটা (গ্রিনিচ মান সময় ২২০০টা) থেকে এক ঘণ্টা বন্ধ থাকে। তিনি আরো জানান, বিমানটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময় আবারো রানওয়েটি বন্ধ করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat