ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-২৪
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলায় দুই দিনের সহিংস বিক্ষোভে নিহত ১৩
নিউজ ডেস্ক:–ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী সহিংস বিক্ষোভে গত দুই দিনে দেশটিতে ১৩ জন নিহত হয়েছে। বুধবার কারাকাস ভিত্তিক ডানপন্থী সংগঠন ভেনিজুয়েলান অবজারভেটরি অব সোশাল কনফ্লিক্ট একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সংগঠনটি জানায়, রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই গুলিতে মারা গেছে। এছাড়া ব্রাজিল সীমান্তবর্তী রাজ্য বলিভারে লুটপাটের খবর পাওয়া গেছে। সোমবার কারাকাসের একটি কমান্ড পোস্টে মাদুরো বিরোধীদের সঙ্গে ২৭ জন সৈন্যের এই সংঘর্ষ শুরু হয়। এরপরই বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে ‘সবাইকে রাস্তায় নামার আহ্বান জানায়।’ কিন্তু মঙ্গলবার রাতে কারাকাস ও বলিভারে সহিংসতার তীব্রতা শুরু হয় এবং ভেনিজুয়েলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ সহিংসতা বুধবারও চলতে থাকে। বিরোধীরা দিনভর মাদুরো বিরোধী বিক্ষোভ করে। বলিভারের সান ফেলিক্সে বিক্ষোভকারীরা ভেনিজুয়েলার সাবেক প্রেসিডন্ট হুগো শ্যাভেজের একটি মূর্তিতে অগ্নিসংযোগ করে। বুধবার কারাকাসের পূর্বাঞ্চলে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো মিছিল সমাবেশের ডাক দেন। মাদুরোকে অপসারণের অংশ হিসেবে তিনি নিজেকে ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করেন। কারাকাসের পার্শ্ববর্তী খনিজ সমৃদ্ধ এলাকা আলতামিরায় কতিপয় যুবক রাস্তা অবরোধ করলে অস্থিরতা শুরু হয়। সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা সৈন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। রাজধানী কারাকাস ছাড়াও তাচিরা, বারিনাস, পর্তুগুয়েসা, আমাজনাস ও বলিভার রাজ্যের নিহতের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat