ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-২৩
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতিমুক্ত বিআরটিএ গড়ার লক্ষ্যে নবযাত্রা শুরু করতে হবে :ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার বার্তা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গড়ার লক্ষ্যে নবযাত্রা শুরু করতে হবে। মন্ত্রী আজ রাজধানীর বনানীতে নবনির্মিত বিআরটিএ ভবনে সংস্থাটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন। বিআরটিএ’র সেবার মান বৃদ্ধিতে জনবল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানরূপে গড়ে তুলতে বিদ্যমান জনবলের দক্ষতা বাড়ানো জরুরি। তিনি বলেন, বিআরটিএ’কে দুর্নীতিমুক্ত করতে ভিতরে-বাহিরে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। দালালের সাথে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজস পাওয়া গেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এসময় মন্ত্রী জানান, সফলতার সাথে সপ্তম স্প্যান স্থাপনের মাধ্যমে পদ্মা সেতু এক কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ৬৩ শতাংশ কাজ শেষ হয়েছে। মতবিনিময় সভায় বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat