ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-২২
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত মহিলা আসনের তফসিল ৩ ফেব্রুয়ারি
নিউজ ডেস্ক:– একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে তফসিল আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন। আজ অনুষ্ঠিত কমিশনের ৪৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসি সচিব বলেন, যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভোটি হয় না, তাই নির্বাচনটা এগিয়ে আনতে চাই। আগে ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানিয়েছিল কমিশন। সংরক্ষিত মহিলা আসনে কোনো হিজড়া প্রার্থী হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তবে তিনি প্রার্থী হতে পারবেন। সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী, দেশের যে কোন যোগ্যতাসম্পন্ন নারীই সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন। তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat