ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-১৮
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দলীয় কর্মীদের প্রতি তথ্যমন্ত্রী,বিজয়ে বিনয়ী হোন যাতে মানুষ ভালোবাসে
নিউজ ডেস্ক:– তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কাঁধে দায়িত্ব এলে বিনয়ী ও নম্র হতে হয়, বিজয়ীর আচরণ যেন কারো বিরক্তির কারণ না হয়। বিজয়ের পর যেভাবে আমরা নেত্রীর নির্দেশ মেনে চলেছি, তা বজায় রাখতে হবে। মানুষ যেন আমাদের ভালোবাসে, আবারো দায়িত্ব দেয়, সেজন্য আমাদের দায়িত্ববান হতে হবে।’ আজ রাজধানীর ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিলো। নৌকায় ভোট দেওয়ার অপরাধে ৮ বছরের শিশুকেও ধর্ষণ করা হয়েছিলো, গ্রামছাড়া হয়েছিলো বহু পরিবার। আর টানা তৃতীয়বার বিজয়ী হয়েও আওয়ামী লীগ বিজয়োৎসব করেনি।’ ‘আমাদের শনিবারের সমাবেশ বিজয় সমাবেশ, উৎসব নয়; সমাবেশ বর্ণিল কিন্তু সুশৃঙ্খল হবে; নেত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত সবাই উপস্থিত থাকবো,’ নেতাকর্মীদের উদ্দেশে বলেন ড হাছান মাহমুদ। মন্ত্রী এ সময় দেশের উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বিমান থেকে এ দেশের ফ্লাইওভার আর গগনচুম্বী অট্টালিকা দেখে ইউরোপের মতো মনে হয়, হাতিরঝিলের সৌন্দর্য মনে করিয়ে দেয় প্যারিসের কথা, গ্রামে আর কুঁড়েঘর পাওয়া যায় না, হারিকেন আজ স্মৃতির অংশ। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এ দেশ আজ বদলে যাওয়া বাংলাদেশ।’ ‘আওয়ামী লীগের বিজয় যেমন বিশাল, প্রতিপক্ষের পরাজয়ও তেমন ধস নামানো; আর এমন ধসে যাওয়া পরাজয়ের পর মুখরক্ষার জন্যই সংলাপের দাবি তাদের,’ বলেন তথ্যমন্ত্রী। ‘আর এই মুখ থুবড়ে পড়া, বিএনপি-জামাতের পরাজিত নেতারা যখন আইসিইউতে, তখন টিআইবি তাদের অক্সিজেনের ভূমিকা নিয়েছে’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘টিআইবি নির্বাচন পর্যবেক্ষকও ছিলো না। যারা পর্যবেক্ষক ছিলো, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু, আর পর্যবেক্ষক না হয়ে মনগড়া প্রতিবেদন দিয়ে বিএনপি-জামাতের কথার প্রতিধ্বনি করছে টিআইবি।’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat